উত্তরদিনাজপুর

মাছ ধরতে গিয়ে জলে পড়ে মৃত্যু হল এক যুবকের

মাছ ধরতে গিয়ে জলে পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বরুয়া গ্রাম পঞ্চায়েতের ভাগডুমুর গ্রামে। মৃত ওই যুবকের নাম কৃষ্ণ হাসদা(২২), বাড়ি ওই এলাকায়। 

        স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের ভাগডুমুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ হাসদা নিজের জমিতে কাজ শেষ করে পাশে থাকা একটি পুকুরে মাছ ধরতে যায়। এলাকাবাসীর অনুমান প্রচণ্ড রোদের তাপে মাছ ধরতে গিয়ে মাথা ঘুরে হঠাৎই সেই জলে পড়ে যায় কৃষ্ণ। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। তড়িঘড়ি তাকে জল থেকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।